ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ওমান উপকূলে ভারতগামী জাহাজে মিসাইল হামলায় ১ ভারতীয় নিহত

ওমান উপকূলে ভারতগামী জাহাজে মিসাইল হামলায় ১ ভারতীয় নিহত

আন্তর্জাতিক

ওমান উপকূলে ভারতগামী জাহাজে মিসাইল হামলায় ১ ভারতীয় নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

ওমান উপকূলে ভারতগামী পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

দূতাবাস আরও জানায়, আক্রান্ত জাহাজে ১৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। সেখানে থাকা সকল ক্রুর নিরাপত্তা নিশ্চিত করতে তারা ওমানের কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় ও যোগাযোগ রাখছে।

 

বুধবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, দেশটির মুসান্দাম গভর্নরেটের উপকূলে জাহাজটিতে হামলার পর ক্রুদের নিরাপদে সরিয়ে নিতে তারা একটি উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

তারা আরও জানায়, উদ্ধার অভিযানে জাহাজটি থেকে মোট ২৭ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং হামলায় একজন ক্রু নিহত হয়েছেন। তবে ওমানের পক্ষ থেকে নিহত ব্যক্তির জাতীয়তা প্রকাশ করা হয়নি।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন