ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: আইসিটি মন্ত্রী

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: আইসিটি মন্ত্রী

রাজনীতি

নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না: আইসিটি মন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বিএনপি সরকার মাত্র সাত মাস হলো ক্ষমতায় এসেছে। আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। কিন্তু এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তিনি বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। তাই শান্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। কোনো প্রকার নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না।

বুধবার জেলার মধুপুরে উপজেলা বিএনপির উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।

 

সমাবেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে এর বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান মন্ত্রী।

এর আগে ফকির মাহবুব আনামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা বিএনপির কার্যালয় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর যুবদলের নেতাসহ বিএনপির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন