ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের আকাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন ২ পাইলট

যুক্তরাজ্যের আকাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন ২ পাইলট

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের আকাশে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন ২ পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

যুক্তরাজ্যের উত্তর ওয়েলসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে মাটিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে ইজেক্ট করে প্রাণে বাঁচাতে পেরেছেন দুই পাইলট। বুধবারের এই ঘটনায় পাইলটরা সামান্য আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অ্যাঙ্গেলসি দ্বীপের আরএএফ ভ্যালি থেকে উড্ডয়নের পর পেনকারনিসিওগ এলাকার কাছে 'হক টি-২' মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়।

 

নর্থ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুই পাইলট সামান্য আঘাত পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগমুহূর্তে দুই পাইলট ইজেক্ট করছেন। ঘটনাস্থলের অপর একটি ফুটেজে ধোঁয়ার কুণ্ডলী ও আগুন জ্বলতে দেখা যায়। দৃশ্যত অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে স্থানীয় আবাসিক এলাকা।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন