ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ইউক্রেনের ওপর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সর্বশেষ ঢেউয়ের জবাবে পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় ন্যাটোর সামরিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। মিত্র দেশগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, রুশ ড্রোন সীমান্তের কাছাকাছি চলে আসার কারণে নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়।

ইউক্রেনের বিমান বাহিনীর তথ্যমতে, রাশিয়া গত রাতে দেশটিতে ১৬১টি ড্রোন (যার মধ্যে ৮২টি জেট-চালিত) এবং বেশ কয়েকটি বান্দেরল ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১৯টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। 

 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানীতে এই হামলায় দুজন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন। এছাড়া জাপোরিঝিয়া, ঝিতোমির এবং খারকিভ অঞ্চলেও রুশ হামলায় বেশ কয়েকজনের আহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেনের জরুরি পরিষেবা।

 

পোল্যান্ডের সশস্ত্র বাহিনী ও রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে চলমান হামলার কারণে সতর্কতা হিসেবে তারা যুদ্ধবিমান (এফ-১৬ সহ) আকাশে ওড়ায়। 

 

প্রায় এক ঘণ্টা পর সতর্কতা তুলে নেওয়া হয় এবং উভয় দেশই নিশ্চিত করে যে তাদের জাতীয় আকাশসীমায় কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। ন্যাটো নেতারা এ ধরনের ড্রোন তৎপরতাকে মস্কোর ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশলের অংশ হিসেবে আখ্যা দিলেও ক্রেমলিন বরাবরই আকাশসীমা লঙ্ঘনের দায় অস্বীকার করে আসছে।

 

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, তারা ইউক্রেনের কিয়েভ ও ওডেসা অঞ্চলের সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। একই সঙ্গে রুশ বাহিনী গত রাতে রাশিয়ার ১৭টি অঞ্চল, অধিকৃত ক্রিমিয়া এবং সাগর উপকূলের ওপর দিয়ে ৫১৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এ ছাড়া পশ্চিম রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় আটজন আহত হয়েছেন বলেও স্থানীয় গভর্নর নিশ্চিত করেছেন।

 

সূত্র: এবিসি নিউজ

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন