ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

গাজীপুরে আগুনে পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান

গাজীপুরে আগুনে পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান

সারা বাংলা

গাজীপুরে আগুনে পুড়ল ২৩ ঘর ও ৫ দোকান

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি ঘর এবং ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক ২টার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার একটি কলোনিতে আগুনের সূত্রপাত ঘটে। 

 

মুহূর্তের মধ্যেই লেলিহান শিখা পাশের আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং প্রায় দেড় ঘণ্টা পর তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

এই অগ্নিকাণ্ডে কলোনির ২৩টি ঘর ও পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে জানা যায়নি। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হতে পারে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন