ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

পশ্চিম তীরে গাড়িচাপায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলে আহত

পশ্চিম তীরে গাড়িচাপায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলে আহত

আন্তর্জাতিক

পশ্চিম তীরে গাড়িচাপায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলে আহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে একটি চেকপয়েন্টে গাড়িচাপার ঘটনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) অবৈধ ইসরায়েলি বসতি বেইত হোরোনের কাছে এই ঘটনা ঘটে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, হামলায় ওই সৈন্য আহত হওয়ার পর তাদের গুলিতে সন্দেহভাজন এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার জানিয়েছেন, চিকিৎসকরা তার ছেলে নেরিয়া ডভ বেন চানার জীবন বাঁচাতে লড়াই করছেন। হাসপাতাল কর্তৃপক্ষও তার অবস্থা সংকটাপন্ন বলে নিশ্চিত করেছে। 

 

জাতিসংঘ সাধারণ পরিষদে যাওয়ার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হাসপাতালে গিয়ে আহত ওই সৈন্যকে দেখে আসেন এবং দেশবাসীকে তার আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধে রাষ্ট্রদূতের আরেক ছেলেও নিহত হয়েছিলেন।

 

এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত সন্দেহভাজন হামলাকারীকে ২৯ বছর বয়সী মাহমুদ মোহাম্মদ মাহমুদ সুলেইমান বলে শনাক্ত করেছে। তার মরদেহ বর্তমানে ইসরায়েলি কর্তৃপক্ষ আটকে রেখেছে বলে জানানো হয়। 

 

এ ঘটনার পর ইসরায়েলি বাহিনী বেইত উর আল-তাহতা গ্রামে অভিযান চালিয়ে সুলেইমানের বাড়িসহ অন্যান্য বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। স্থানীয় মেয়র জানিয়েছেন, বর্তমানে পুরো এলাকাটি অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন