ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

সারা বাংলা

বরগুনায় ৭ কোটি টাকার ভারতীয় পোশাক জব্দ, আটক ৫

বরগুনা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে বিষখালী নদী সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

এসময় চোরাচালানে জড়িত ৫ জনকে আটক করার পাশাপাশি একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার কাকচিরা ইউনিয়নের বিষখালী নদী এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি দল। এসময় সন্দেহভাজন একটি ফিশিং বোট ও কাভার্ড ভ্যানে তল্লাশি করে অবৈধভাবে আনা ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি এবং ১ হাজার ৪৬৬ পিস পাঞ্জাবি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পোশাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।

 

আটককৃত ৫ চোরাকারবারি এবং জব্দকৃত মালামাল ও যানবাহন পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন