আন্তর্জাতিক
ইরান যুদ্ধের প্রভাবে চীনে ফের বাড়ল পেট্রল ও ডিজেলের দাম

ইরান সংঘাতের ধারাবাহিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ খুচরা বাজারে পেট্রল ও ডিজেলের দাম আবারও বাড়িয়েছে চীন।
তবে স্থানীয় বাজারকে অতিরিক্ত ধাক্কা থেকে রক্ষা করতে এই মূল্যবৃদ্ধির হার কিছুটা সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি)।
সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন সমন্বয়ে প্রতি মেট্রিক টন পেট্রলের দাম ৩৯৫ ইউয়ান (প্রায় ৫৮ দশমিক ৮৫ মার্কিন ডলার) এবং ডিজেলের দাম প্রতি মেট্রিক টনে ৩৮৫ ইউয়ান বাড়ানো হয়েছে। তবে সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের প্রচলিত নির্ধারিত মূল্য নির্ধারণ প্রক্রিয়ার হিসাব অনুযায়ী এই বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ৮৩০ ইউয়ান ও ৮০০ ইউয়ান হওয়ার কথা ছিল।
এই দফায় সমন্বয়ের পর চীনে খুচরা পেট্রলের দাম ইরান যুদ্ধ শুরুর আগের সর্বশেষ সমন্বয়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ এবং ডিজেলের দাম প্রায় ২৬ শতাংশ বেশি স্তরে গিয়ে দাঁড়িয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন