ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আমেরিকা

নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে পাল্টাপাল্টি বিক্ষোভ

নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে পাল্টাপাল্টি বিক্ষোভ

আন্তর্জাতিক, আমেরিকা

নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে পাল্টাপাল্টি বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে উত্তেজনা বেড়েছে। বুধবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইহুদিবিদ্বেষী ঘটনার প্রতিবাদে পৃথক বিক্ষোভ হয়েছে। এ পরিস্থিতিতে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে নেতানিয়াহুর বিরোধও আলোচনায় এসেছে।

ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা গাজায় ইসরায়েলের অভিযানের সমালোচনা করেন। তাদের একজন কিলিয়ান আমাতো অভিযোগ করেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধীরা সহিংসতায় উসকানি দিচ্ছেন। পরে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে আয়োজিত বড় সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা নিউইয়র্কে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।


দ্য জিউইশ সেন্টারের রাব্বি ইয়োসি লেভিন বলেন, তার সম্প্রদায়ের এক সদস্য ছুরিকাঘাতের শিকার হয়েছেন। ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ঘটনার পরিবেশ তৈরিতে মেয়র মামদানির প্রকাশ্য বক্তব্যের ভূমিকা রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।


অন্যদিকে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য নেতানিয়াহুকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে আসছেন মামদানি। তাকে গ্রেপ্তারের পক্ষেও মত দিয়েছেন মেয়র। তবে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের এমন গ্রেপ্তারের ক্ষমতা নেই বলে তিনি স্বীকার করেছেন।


নিউইয়র্কে রওনা দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহু বলেন, জাতিসংঘে তিনি ইসরায়েলের পক্ষে কথা বলবেন। ইসরায়েলি সেনাদের ভূমিকা এবং মামদানির বক্তব্য নিয়েও কথা বলার ইঙ্গিত দিয়েছেন তিনি। বৃহস্পতিবার সাধারণ পরিষদে তার ভাষণ দেওয়ার কথা।


২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েল একে আত্মরক্ষামূলক পদক্ষেপ বললেও ফিলিস্তিনি পক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অভিযানের তীব্র সমালোচনা করে আসছে। ভাষণ ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভে নিউইয়র্কের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন