ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

তুরস্ক সীমান্ত দিয়ে স্থলবাণিজ্যে জোর দিচ্ছে ইরান

তুরস্ক সীমান্ত দিয়ে স্থলবাণিজ্যে জোর দিচ্ছে ইরান

আন্তর্জাতিক

তুরস্ক সীমান্ত দিয়ে স্থলবাণিজ্যে জোর দিচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মার্কিন নৌবাহিনী ইরানের সমুদ্রবন্দরগুলো অবরুদ্ধ করে রাখায় দেশটির জন্য তুরস্কের পূর্বাঞ্চলীয় পার্বত্য সীমান্ত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইনে পরিণত হয়েছে। স্বাভাবিক সময়েও ব্যস্ত থাকা গুরবুলাক সীমান্ত ক্রসিংয়ে বর্তমানে কয়েক কিলোমিটার জুড়ে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে আছে।

আমেরিকার এই নৌ-অবরোধের কারণে ইরানের সিংহভাগ আমদানি যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি অর্থনীতি সচল রাখার মূল উৎস তেল ও গ্যাস বিক্রিও প্রায় বন্ধ হয়ে গেছে। এহেন পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্থলপথের বাণিজ্যের গতি বাড়ানোর ওপর বিশেষ জোর দিচ্ছেন।

 

তবে দীর্ঘ সময় আটকে থাকায় সীমান্ত ক্রসিংয়ে জড়ো হওয়া ট্রাকচালকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ রেজা শিরি নামের ৫৫ বছর বয়সী এক চালক জানান, রাবার নিয়ে ইরানে ঢোকার জন্য তিনি চার দিন ধরে অপেক্ষায় আছেন। এখন প্রতি ৪০ দিন বা দুই মাসে কেবল একটি ট্রিপ সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যার ফলে পরিবারের জীবিকা চালানোই কঠিন হয়ে পড়েছে।

 

এদিকে কঠোর অর্থনৈতিক চাপের মধ্যেও তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় তারা নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন