ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইয়েমেনের গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে হুতিদের হামলা

ইয়েমেনের গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে হুতিদের হামলা

আন্তর্জাতিক

ইয়েমেনের গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের সঙ্গে যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাহাড়ি সড়কে হুতিদের একটি হামলা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে দেশটির সরকারি বাহিনী। বৃহস্পতিবার ইয়েমেনের সরকার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

‘হেজাত আল-আব্দ’ নামের এই সরু ও দুর্গম পাহাড়ি পথটি ইয়েমেন সরকারের সেনাদের জন্য টিকে থাকার প্রধান উপায়। চলতি মাসে হুতিদের একের পর এক আক্রমণের মুখে সরকারি বাহিনী যখন কোণঠাসা হয়ে পড়েছিল, তখন থেকেই পথটির গুরুত্ব আরও বেড়ে যায়।

 

এছাড়া দেশটির তৃতীয় বৃহত্তম শহর তাইজ এবং আশেপাশের গ্রামগুলোতে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য নেওয়ার এটিই একমাত্র পথ। এমনকি হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো থেকে বিমান চলাচল বন্ধ থাকায় দেশের বাইরে যাওয়ার জন্যও সাধারণ মানুষের ভরসা এই সড়কটিই।

 

প্রায় দুই সপ্তাহ আগে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি পৌঁছে যায় হুতিরা। নিজেদের সেই দখল বজায় রাখতেই তারা এখনও সরকারি বাহিনীর ওপর আক্রমণ চালিয়ে সৃষ্ট চাপ ধরে রাখার চেষ্টা করছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন