সারা বাংলা
ময়মনসিংহে ভীমরুলের কামড়ে দাদী ও দেড় বছর বয়সী নাতির মৃত্যু

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভীমরুলের কা'মড়ে নানি ও তার দেড় বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জনান, বৃহস্পতিবার সকালে পুকুরপাড়ে গেলে ভীমরুলের আক্রমণে গুরুতর আ'হত হন ৬২ বছর বয়সী দাদি সুমারি খাতুন ও তার কোলে থাকা দেড় বছর বয়সী নাতনি আদিবা।
পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে শিশুটিকে মৃ'ত ঘোষণা করেন চিকিৎসক।
অপর দিকে, সুমারি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীতে নেওয়ার পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক।
ডিবিসি/ আরএফই