ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

খেলাধুলা, ফুটবল

বিশ্বকাপের ১২ লাখ ডলারের বোনাস কর্মীদের দিলেন স্পেনের এক ফুটবলার

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে

বিশ্বকাপ জয়ের পর পাওয়া নিজের পুরো বোনাস স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মীদের দিয়ে দিয়েছেন স্পেনের এক বিশ্বকাপজয়ী ফুটবলার-এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশ না করা ওই ফুটবলার তাঁর প্রাপ্য অর্থ তুলে দিয়েছেন দলের সাফল্যের পেছনে নীরবে কাজ করা কর্মীদের হাতে।

 

প্রায় দুই মাসের অনুশীলন শিবির ও পুরো টুর্নামেন্টজুড়ে বিভিন্ন দায়িত্ব পালন করা এসব কর্মীর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তিনি এমন সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের সাফল্যে পর্দার আড়ালে থাকা কর্মীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ ছিল।

 

প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রত্যেকে প্রায় ১০ লাখ ইউরো করে বোনাস পেয়েছেন। বিভিন্ন পর্ব অতিক্রম করা, ম্যাচ জেতা এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জয়ের সুবাদে স্প্যানিশ ফুটবল ফেডারেশন মোট প্রায় ৪ কোটি ৪০ লাখ ইউরো বোনাস পেয়েছে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন