ডিবিসি নিউজdbcnews.tv

খেলাধুলা, ফুটবল

ফ্রান্সে রোনালদোর বয়সে খেলা অসম্ভব বললেন এমবাপ্পে

ফ্রান্সে রোনালদোর বয়সে খেলা অসম্ভব বললেন এমবাপ্পে

খেলাধুলা, ফুটবল

ফ্রান্সে রোনালদোর বয়সে খেলা অসম্ভব বললেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের প্রশংসা করে এমবাপ্পে আরও বলেন, ‘ক্রিস্টিয়ানো দেখিয়ে দিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে ফিট থাকলে দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে খেলা সম্ভব। তবে আমার ক্ষেত্রে এমনটা হবে বলে আমি মনে করি না।’

মাইকেল ওলিসেকে নিয়ে জার্মানি ও স্পেনের সংবাদমাধ্যমে গুঞ্জন রয়েছে, ভবিষ্যতে রিয়াল মাদ্রিদের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারেন তিনি।

 

এ বিষয়ে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘গুঞ্জনগুলো আমি শুনেছি। তবে এসব বিষয় আমার কাছে নতুন নয়। পিএসজিতে থাকাকালীন আমাকেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। আমার পরিচিত কোনো খেলোয়াড়কে বর্তমান ক্লাব ছেড়ে অন্য দলে যাওয়ার পরামর্শ দেওয়া সম্মানজনক হবে বলে আমি মনে করি না। বায়ার্ন বড় ক্লাব, মাইকেল সেখানে অনেক সাফল্য পেতে পারে। অবশ্যই, তার মতো অসাধারণ একজন খেলোয়াড়কে বিশ্বের প্রায় সব ক্লাবই চাইবে।’

 

এরপর কথা ওঠে এমবাপ্পের শৈশবের আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে খেলে যাওয়া রোনালদো প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘আমি কি তার মতো ৪১ বছর বয়সেও জাতীয় দলে খেলব? সত্যি বলতে, আমি যে দেশের হয়ে খেলি, সেখানে সেটা সম্ভব হবে বলে মনে হয় না। ফ্রান্স আমাকে ৪১ বছর বয়স পর্যন্ত জাতীয় দলে খেলতে দেবে না,’-হাসতে হাসতে বলেন তিনি।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন