ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সোনারগাঁয়ে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৩

সোনারগাঁয়ে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৩

সারা বাংলা

সোনারগাঁয়ে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে মেঘনায় ট্রলার ডুবে নিহত ১, নিখোঁজ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে কুমিল্লা থেকে আসা একটি ট্রলার ডুবিতে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একই পরিবারের আরও ৩ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যার বাজার সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

 

নিখোঁজরা হলেন- হেলাল, মেয়ে সামিয়া ও ছোট মেয়ে সামিন। রাশিদাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

জানা যায়, বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ট্রলারে করে তারা ১৩ জন সোনারগাঁয়ের বৈদ্যার বাজারে যাচ্ছিলেন। তবে নদী মাঝে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার। এতে ট্রলারটি উল্টে নদীতে ডুবে যায়।

 

এ সময় ৯ জন সাতঁরে পাড়ে উঠতে সক্ষম হন। পরে রাশিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে তার মৃত্যু হয়। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নদীতে স্রোতের কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন