ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, ভারত

ভারতের মণিপুরে ফের নাগা-কুকি সংঘাত, জ্বলল একাধিক গ্রাম

ভারতের মণিপুরে ফের নাগা-কুকি সংঘাত, জ্বলল একাধিক গ্রাম

আন্তর্জাতিক, ভারত

ভারতের মণিপুরে ফের নাগা-কুকি সংঘাত, জ্বলল একাধিক গ্রাম

বিশ্বনাথ দাস, কলকাতা

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে

মণিপুরের পাহাড়ি এলাকায় নাগা ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তামেংলং জেলার লাসান গ্রামে বিদ্যুৎ লাইনের মেরামতের সময় ৩৬ বছর বয়সি বিদ্যুৎকর্মী পাওজাংগাম চংলোই গুলিতে নিহত হন। কুকি পক্ষের অভিযোগ, হামলার পিছনে NSCN-IM এবং নাগা গ্রামরক্ষীরা রয়েছে। স্থানীয় গ্রাম কর্তৃপক্ষ ঘটনার তদন্ত এবং জিরো এফআইআর দায়েরের দাবি জানিয়েছে।

হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই কাংপোকপি জেলার মাকুই খুমান ও মাকুই থানাম্বা নাগা গ্রামে হামলার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সশস্ত্র হামলাকারীরা অন্তত ২৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। নোনে-কাংপোকপি-সেনাপতি অঞ্চলের আরও কয়েকটি নাগা বসতিতেও হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

 

এর মধ্যে কাংপোকপিতে কুকি-জো মহিলারা বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মার্চের পর থেকে মণিপুরের পাহাড়ি এলাকায় ৮ জন নারীসহ ২৭ জন কুকি-জো নাগরিক নিহত হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত, ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা সহায়তা এবং ঝুঁকিপূর্ণ গ্রামগুলিতে নিরাপত্তা জোরদারের দাবিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন