ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

বাংলাদেশ, জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে। জাতিসংঘের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চলতি বছরের ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেন। তার কার্যালয়ে মোট ৪০ জন কর্মী রয়েছেন, তাদের মধ্যে বাংলাদেশি ছয়জন। কার্যালয়ের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশি কূটনীতিক মো. আবদুল আলীম। জাইমা রহমানের দায়িত্ব পাওয়ার খবর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হয়।


জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন তিনি। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার প্রথম ধাপেও উত্তীর্ণ হন। আইন বিষয়ে পড়াশোনা ও পেশাগত যোগ্যতা অর্জনের পর এবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে দায়িত্ব পেলেন তিনি।


এদিকে বৃহস্পতিবার খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ পরিষদে এটি হবে তার প্রথম ভাষণ।


প্রকাশিত তথ্য অনুযায়ী, জাইমা রহমান সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলো দেখবেন। তবে তিনি কবে থেকে দায়িত্ব পালন শুরু করবেন কিংবা এ পদের মেয়াদ কত দিন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন