ডিবিসি নিউজdbcnews.tv

রাজধানী

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

রাজধানী

গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, গণমাধ্যম সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সরকারের ভুলত্রুটি তুলে ধরে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে রাষ্ট্রকে এগিয়ে নিতে সহায়তা করে।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সঙ্গে বৈরিতা করে কোনো সরকারই উপকৃত হতে পারে না। বরং গণমাধ্যমের সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করাই দেশ ও সরকারের জন্য কল্যাণকর।

 

জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে বৃহস্পতিবার আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক কাদের গনি চৌধুরী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর সৈয়দ আজাদ, গাজী মনির আহমেদ, মোতাহার হোসেন, নুর মোহাম্মদ, এটিএম হেলালুর রহমান, মাহবুবুর রহমান, শাহ আলম, নুর আলম, সাংবাদিক রেজাউল করিম লাভলু, দীন ইসলাম, সাইফুল ইসলাম ও মাহবুব রশীদসহ অন্যরা।

 

কাদের গনি চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের আনুগত্য থাকতে হবে কেবল সত্য ও জনগণের প্রতি; কোনো রাজনৈতিক দল বা ক্ষমতার কেন্দ্রের প্রতি নয়। তাঁর ভাষায়, গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতাও টিকে থাকে না।

 

তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও নিশ্চিত করতে হবে। গণমাধ্যম যেমন সব পক্ষের বক্তব্য তুলে ধরবে, তেমনি অপতথ্য ও গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকবে।

 

দেশে নির্বিচারে পত্রিকা প্রকাশের সুযোগ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, হাতে গোনা কয়েকটি সংবাদপত্র ছাড়া অনেক প্রতিষ্ঠানেরই যথাযথ প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। ওয়েজবোর্ড বাস্তবায়ন তো দূরের কথা, অনেক প্রতিষ্ঠান নিয়মিত বেতনও দেয় না। গণমাধ্যম খাতের এই নৈরাজ্য দূর করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

 

কাদের গনি চৌধুরী বলেন, বিগত সরকারের সময় স্বাধীন সাংবাদিকতার পথ সংকুচিত করা হয়েছিল। বর্তমানে সাংবাদিকরা তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করছেন এবং এই পরিবেশ যেন অব্যাহত থাকে, সে প্রত্যাশাও জানান তিনি।

 

সরকারের উদ্দেশে বিএফইউজে মহাসচিব বলেন, গণমাধ্যমকে শত্রু ভাবার কোনো কারণ নেই। গণমাধ্যম সরকারকে বাস্তবতা ও সত্য তুলে ধরবে, যেখানে অন্যরা অনেক সময় শুধু সাফল্যের গল্প শোনাতে পারে।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন