ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক, অন্যান্য

গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১২ ঘন্টা আগে

উত্তর গাজা উপত্যকায় নিজেদের পরিচালিত একটি ড্রোন বিধ্বস্ত হওয়ার পর সেটি দেখতে গিয়ে বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সংরক্ষিত সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন হার হালুৎজের বাসিন্দা মেজর নাদাভ কালি (২৪) এবং জেরুজালেমের বাসিন্দা মেজর ওফেক মোয়ালেম (২৩)। দুজনই আইডিএফের ১৬তম ব্রিগেডে কর্মরত ছিলেন। আহত অবস্থায় তাদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছিল। তবে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই সেনার মৃত্যু ও ঘটনার পরিস্থিতি সম্পর্কে শুক্রবার বিস্তারিত তুলে ধরেন জুরি।


আইডিএফের ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, দুই সেনা ওই ড্রোন দিয়ে প্রথম অভিযান সফলভাবে শেষ করেছিলেন। দ্বিতীয়বার ড্রোনটি পরিচালনার সময় সেটি উত্তর গাজার ভেতরে তাদের সামরিক ঘাঁটিতে এসে পড়ে। বিধ্বস্ত ড্রোনটি পরীক্ষা করতে দুজন ঘটনাস্থলে যান। তখনই ড্রোনটি বিস্ফোরিত হয়।


জুরি বলেন, ওই ঘটনায় অন্য কোনো সেনা আহত হননি। তিনি আরও জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজার ওই এলাকায় অভিযান চালাচ্ছে। নিহত দুই সেনাকে ‘চমৎকার সৈনিক’ হিসেবে উল্লেখ করেন তিনি। তাদের একজন সার্জেন্ট এবং অন্যজন স্কোয়াড কমান্ডার ছিলেন বলেও জানান জুরি।


এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানুষ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছে, তখন দুটি পরিবার সবচেয়ে কঠিন শোকের মুখোমুখি হয়েছে।


সূত্র: জেরুজালেম পোস্ট


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন