ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

হুতিদের বিরুদ্ধে দেশ রক্ষায় জীবন উৎসর্গের প্রস্তুতি নিতে সৌদির গ্র্যান্ড মুফতির আহ্বান

হুতিদের বিরুদ্ধে দেশ রক্ষায় জীবন উৎসর্গের প্রস্তুতি নিতে সৌদির গ্র্যান্ড মুফতির আহ্বান

আন্তর্জাতিক, আরব

হুতিদের বিরুদ্ধে দেশ রক্ষায় জীবন উৎসর্গের প্রস্তুতি নিতে সৌদির গ্র্যান্ড মুফতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালনকারী সৌদি সেনাদের হুতিদের বিরুদ্ধে দেশ রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গের প্রস্তুতি নিতে বলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি প্রেস এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ভূখণ্ডের এক ইঞ্চিও রক্ষা করা এবং তাতে আঘাত হানতে চাওয়া ব্যক্তিদের প্রতিহত করা মহৎ কর্তব্য। এ কাজে জীবন উৎসর্গও স্রষ্টার সন্তুষ্টি অর্জনের উপায় হতে পারে।

বিবৃতিতে সীমান্তে মোতায়েন সেনাদের সব সময় প্রস্তুত থাকতে, শাসক ও মাঠপর্যায়ের কমান্ডারদের নির্দেশ মানতে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতে বলেন তিনি। বক্তব্যে দেশ ও ইয়েমেনের নিরাপত্তা কামনার পাশাপাশি হুতি গোষ্ঠী এবং তাদের সমর্থকদের পরাজয়ের জন্য প্রার্থনা করেন গ্র্যান্ড মুফতি। আত্মত্যাগ ও প্রতিরক্ষার বিষয়ে তিনি কোরআনের আয়াত এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বাণীর উল্লেখ করেন।


কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে; জবাবে সৌদি আরব বিমান হামলা করেছে। সৌদি কর্তৃপক্ষ হুতিদের বিরুদ্ধে মক্কায় হামলার অভিযোগও তুলেছে। দক্ষিণাঞ্চলের একটি মসজিদে কথিত হামলার দৃশ্য সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে।


এদিকে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ, মোখা বন্দর, ধুবাব এবং বাব আল-মান্দাব প্রণালির আশপাশের গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বীপ দখল করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এর ফলে লোহিত সাগর থেকে এডেন উপসাগরগামী নৌপথে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কা বেড়েছে। ২০২২ সালের জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর ইয়েমেনের দীর্ঘ সংঘাত অনেকটা স্তিমিত থাকলেও নতুন করে তা তীব্র হয়েছে।


সূত্র: আরব নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন