ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

সারা বাংলা

বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারকালে ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৩

চট্টগ্রাম (উত্তর) প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৯৭৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলারসহ তিন শ্রমিককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় ইছাখালী খালের ১৬ গেইট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রামের মাঝিরঘাট থেকে ১ হাজার ১০০ বস্তা ইউরিয়া সার হাতিয়ায় নেওয়ার কথা বলে মূলত সাগরপথে মিয়ানমারে পাচার করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭৫ বস্তা সার, চারটি ট্রাক ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চক্রের মূল সদস্যরা ১২৫ বস্তা সার নিয়ে অন্য একটি ট্রলারে পালিয়ে যায়।

 

মিরসরাই কোস্ট গার্ডের পিওআর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার, ট্রলার, ট্রাক ও শ্রমিকদের আটক করা হয়। সাগরপথে অবৈধ চোরাচালান প্রতিরোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।

 

তিনি জানান, আটক তিন শ্রমিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত সার স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। জব্দ করা ট্রলারটি বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন