ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

মাগুরায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

মাগুরায় স্ত্রীর ধারালো অস্ত্রের  আঘাতে স্বামীর মৃত্যু

সারা বাংলা

মাগুরায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে স্বামীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

মাগুরার শ্রীপুর উপজেলায় স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে রাব্বি মন্ডল (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই এলাকার নজরুল মন্ডলের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা যায়, গত রাতে রাব্বি মন্ডলের সঙ্গে তার স্ত্রী ফারজানা খাতুনের ঝগড়া-বিবাদ হয়। এরপর তারা সন্তানকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। স্থানীয়দের দাবি, ভোরের দিকে ফারজানা খাতুন ধারালো অস্ত্র দিয়ে রাব্বির গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই ফারজানা খাতুন বাড়ি থেকে চলে যান। পরে রাব্বির শ্বশুর বিষয়টি তার (রাব্বির) বাবাকে ফোন করে জানান। খবর পেয়ে রাব্বির বাবা ঘরে গিয়ে খাটের ওপর ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ভোররাতে স্ত্রীর ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরও পড়ুন