ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ২ আরোহী নিহত

হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ২ আরোহী নিহত

সারা বাংলা

হবিগঞ্জে মোটরসাইকেল ও টমটমের সংঘর্ষে ২ আরোহী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১০ ঘন্টা আগে

হবিগঞ্জের চুনারুঘাটে ঘুরতে গিয়ে মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চাঁনপুর চা-বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আলী আজগর খানের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং পাশের সতং এলাকার শেখ কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়া মোটরসাইকেলে করে পাইকপাড়া থেকে রামগঙ্গা পর্যটন এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। পথে চাঁনপুর চা-বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

দুর্ঘটনায় টমটমে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন