ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ভুলে গভম্যাপে গাজার ধ্বংসযজ্ঞ ও সেনাঘাঁটির ছবি প্রকাশ ইসরায়েলের

ভুলে গভম্যাপে গাজার ধ্বংসযজ্ঞ ও সেনাঘাঁটির ছবি প্রকাশ  ইসরায়েলের

আন্তর্জাতিক, অন্যান্য

ভুলে গভম্যাপে গাজার ধ্বংসযজ্ঞ ও সেনাঘাঁটির ছবি প্রকাশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইসরায়েলের সরকারি মানচিত্রসেবা গভম্যাপে অল্প সময়ের জন্য প্রকাশিত উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবিতে উত্তর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক স্থাপনা দেখা গেছে। পরে গভম্যাপ আবার পুরো গাজার ছবি ঝাপসা করে দেয়।

সোমবার এক্সে উন্মুক্ত সূত্রের তথ্য বিশ্লেষণকারী @Stinky915846091 প্রথম বিষয়টি নজরে আনেন। আরেক ব্যবহারকারী @Nrg8000 ছবিগুলো সোয়ার অ্যাটলাসে প্রকাশ করেন। মিডল ইস্ট আই জানিয়েছে, তারা ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে গাজায় ইসরায়েলি সামরিক উপস্থিতি ও ধ্বংসের মাত্রা নিয়ে আগের প্রতিবেদনগুলোর সঙ্গে ছবিগুলোর মিল রয়েছে।


২০২৫ সালে ধারণ করা ছবিগুলোতে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনের বিধ্বস্ত এলাকা দেখা যায়। বেইত হানুনে গোটা মহল্লার ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা নগরীর শুজাইয়া এলাকার ছবিতেও ব্যাপক ধ্বংসের চিত্র রয়েছে।


ছবিতে গাজার সামরিক বাফার জোনের ভেতরে অন্তত ১১টি ইসরায়েলি সেনা স্থাপনা দেখা গেছে। কারনি ক্রসিং এলাকায় বড় ধরনের সামরিক উপস্থিতি এবং পূর্ব জাবালিয়ায় মাটির প্রতিবন্ধক দিয়ে ঘেরা একটি ঘাঁটি ও সামরিক যানও দেখা যায়। প্রতিবেদন অনুযায়ী, গাজার ভেতরে আরও গভীরে অভিযানের জন্য কারনি ক্রসিং এলাকাকে অগ্রবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। ছবিগুলো পুরোনো হওয়ায় এসব স্থাপনার বর্তমান অবস্থা নিশ্চিত করা যায় না।


গভম্যাপ সাধারণত গাজা উপত্যকার পাশাপাশি ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের সংবেদনশীল সামরিক স্থাপনার ছবিও ঝাপসা রাখে। জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন