ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

ইয়েমেনে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশছাড়া মানুষের সংখ্যা

ইয়েমেনে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশছাড়া মানুষের সংখ্যা

আন্তর্জাতিক

ইয়েমেনে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে দেশছাড়া মানুষের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করায় দেশটির হাজার হাজার মানুষ জিবুতিসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পারাপারের এসব ঘটনা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির ফলে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ক্রমবর্ধমান বাস্তুচ্যুতির প্রেক্ষিতে ইয়েমেন, জিবুতি এবং সোমালিয়ার জন্য ‘লেভেল-১’ জরুরি অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

 

একই সঙ্গে হুতিদের হাতে আটক থাকা জাতিসংঘের কর্মকর্তা ও অন্যান্য মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন শরণার্থী বিষয়ক কমিশনার।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন