ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

শর্ত পূরণে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

শর্ত পূরণে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক

শর্ত পূরণে ৭ দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক: প্রয়োজনীয় শর্ত পূরণ হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, কাতারের মাধ্যমে ইতিমধ্যে এই প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠানো হয়েছে এবং এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের। আরাঘচি জানান, নতুন কোনো শর্ত নয়, বরং গত ১৮ জুন স্বাক্ষরিত ১৪ দফার সমঝোতা স্মারকের (এমওইউ) শর্তগুলো বাস্তবায়ন করলেই এক সপ্তাহের মধ্যে প্রণালীতে স্বাভাবিক নৌ-চলাচল ফিরিয়ে আনা হবে। ওই চুক্তিতে যুদ্ধবিরতি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা শিথিলের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল, যা পরবর্তীতে পাল্টাপাল্টি হামলায় ভেস্তে যায়।

 

ইরানের এই প্রস্তাবের বিষয়ে একজন মার্কিন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে, তবে হরমুজ প্রণালীতে শক্তিশালী অবস্থানে থাকায় চুক্তির বিষয়ে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়ো নেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তেহরান পাল্টা আক্রমণ শুরু করে এবং বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহনের এই রুটটি বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা তৈরি হয়েছে, যা নভেম্বরের মার্কিন কংগ্রেসনাল নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়িয়েছে। এরই মধ্যে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের মোখা বন্দর দখল এবং সৌদি আরবের তেল স্থাপনায় হামলা জোরদার করায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছেন।

 

অন্যদিকে, জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প নভেম্বরের নির্বাচনের পর চুক্তির ইঙ্গিত দিলেও, চুক্তি না হলে ইরানকে 'পুরোপুরি ধ্বংস' করে দেওয়ার হুমকি দিয়েছেন। এর জবাবে শুক্রবার আব্বাস আরাঘচি স্পষ্ট জানিয়েছেন, ইরান কোনো ধরনের ভীতি প্রদর্শন বা জবরদস্তি মেনে নেবে না এবং ধ্বংসের হুমকি দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন