ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

আরব দেশগুলোতে প্রায় ৭ হাজার হামলা চালিয়েছে ইরান: বাহরাইন

আরব দেশগুলোতে প্রায় ৭ হাজার হামলা চালিয়েছে ইরান: বাহরাইন

আন্তর্জাতিক

আরব দেশগুলোতে প্রায় ৭ হাজার হামলা চালিয়েছে ইরান: বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশ এবং জর্ডানে ইরান প্রায় ৭ হাজার হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুললতিফ বিন রশিদ আল-জায়ানি।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে নিজ দেশের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে জিসিসিভুক্ত দেশ ও জর্ডানে ইরানের পাল্টা হামলার বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

উপসাগরীয় অঞ্চল বর্তমানে নজিরবিহীন নিরাপত্তা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উল্লেখ করে আল-জায়ানি বলেন, ‘জিসিসিভুক্ত দেশ এবং জর্ডান ইরানের নজিরবিহীন হামলার শিকার হয়েছে। এসব হামলা মূলত বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে।’

 

উপসাগরীয় দেশ ও জর্ডানে হামলার কোনো যৌক্তিকতা নেই দাবি করে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এসব হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। অঞ্চলটিতে আস্থা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেবল নিন্দা বিবৃতিই যথেষ্ট নয়, বরং আন্তর্জাতিক আইনের কার্যকর প্রয়োগ প্রয়োজন।

 

বক্তব্যে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদেরও সমালোচনা করেন আল-জায়ানি। বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুথিরা হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।

 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব ও জর্ডানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন