ডিবিসি নিউজdbcnews.tv

রাজনীতি

রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজনীতি

রাজপথে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাসস

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদ’-এ এই সমাবেশের আয়োজন করা হয়।

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘একটি গোষ্ঠী দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, গুম-খুন ও নির্যাতন চালিয়েছে। জনগণ দ্বারা বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। অথচ তাদের এখনো বোধোদয় হয়নি। তারা একবারও লজ্জিত হয়ে জাতির কাছে ক্ষমা চায়নি, উল্টো এখন আবার নানা কায়দায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু ষড়যন্ত্র করে এ দেশে আর রাজনীতি করা যাবে না। গণতন্ত্রপ্রিয় জনগণই তাদের প্রতিহত করবে।’

 

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। জনগণের দল বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে এমনটি ভাবলে তা আহাম্মকের স্বর্গে বাস করা ছাড়া কিছুই নয়। জনগণের দাবি ও অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

নেতাকর্মীদের রাজপথে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য রাজপথে সংগ্রাম করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন