ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনের সমঝোতায় ফিরতে চায় ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনের সমঝোতায় ফিরতে চায় ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে জুনের সমঝোতায় ফিরতে চায় ইরান: পেজেশকিয়ান

বাসস

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে আবারও ফিরে যেতে চায় তেহরান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ কথা জানিয়েছেন। অথচ মাত্র কয়েক দিন আগেই ওয়াশিংটনের চাপে ইরান নতি স্বীকার করবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

সমঝোতাটি পুনরুজ্জীবিত করার পক্ষে চীন অবস্থান নেওয়ায় দেশটিকে স্বাগত জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘ইরানও চীনের এই অবস্থানকে সমর্থন করে এবং ওই সমঝোতায় ফিরে যাওয়ার গুরুত্বের ওপর জোর দিচ্ছে।’

 

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বন্ধে কয়েক মাস ধরে কূটনৈতিক প্রচেষ্টা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আসেনি। মূলত একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির পথ তৈরি করতেই গত জুনে ওই সমঝোতা হয়েছিল, কিন্তু স্বাক্ষরের পরপরই তা ভেঙে পড়ে।

 

চলতি সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার আশাবাদ তৈরি হয়েছিল। তবে গত বুধবার জাতিসংঘে দেওয়া ভাষণে পেজেশকিয়ান দৃঢ়কণ্ঠে জানান, যুক্তরাষ্ট্রের কাছে ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।

 

অবশ্য এর এক দিন পরই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সুর নরম করে তিনি বলেন, ইরান এই যুদ্ধ আর চালিয়ে যেতে চায় না। তবে যুদ্ধ বন্ধের প্রথম উদ্যোগ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে শর্ত দেন তিনি।

 

এদিকে, জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে ওই আলোচনায় তাৎক্ষণিকভাবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।


ডিবিসি/এমএনকে
 

আরও পড়ুন