ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদীতে ডুবে ৫ অভিবাসীর মৃত্যু

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদীতে ডুবে ৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক, অন্যান্য

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে নদীতে ডুবে ৫ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তবর্তী কুপা নদী পার হওয়ার সময় পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এ ঘটনায় আরও কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ক্রোয়েশিয়ার পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, একটি দল নদী পেরিয়ে স্লোভেনিয়ায় প্রবেশের চেষ্টা করছিল। এ সময় পাঁচজন নদীতে ডুবে মারা যান। পুলিশ সদস্য ও স্থানীয় বাসিন্দারা আরও পাঁচজনকে উদ্ধার করতে সক্ষম হন।


কুপা নদীটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। কর্তৃপক্ষের ধারণা, নিহত ও উদ্ধার হওয়া সবাই অভিবাসী। তবে তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।


ক্রোয়েশিয়ার পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দলটিতে প্রায় ২০ জন ছিলেন। তাদের মধ্যে ১৪ জন নদী পার হয়ে স্লোভেনিয়ার ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হন।


পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করা অনিয়মিত অভিবাসীদের জন্য বলকান অঞ্চল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ পথে ক্রোয়েশিয়া অন্যতম প্রধান প্রবেশ ও যাতায়াতের দেশ।


ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের হিসাবে, ২০২৫ সালে বলকান রুট দিয়ে ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ যাতায়াত করেছেন। ২০২৪ সালের তুলনায় এ সংখ্যা ৪২ শতাংশ কম।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, ২০১৪ সাল থেকে এই রুটে যাত্রাকালে ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।


সূত্র: এএফপি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন