ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, ৫০ জেলায় সতর্কতা জারি

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, ৫০ জেলায় সতর্কতা জারি

আন্তর্জাতিক, অন্যান্য

টানা বৃষ্টিতে ডুবল ব্যাংকক, ৫০ জেলায় সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

টানা ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় শহরের সব ৫০টি জেলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে খালসংলগ্ন এলাকার মানুষকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাড়ির উঁচু স্থানে সরিয়ে রাখতে বলা হয়েছে। অতিবৃষ্টিতে শহরের নিষ্কাশনব্যবস্থা কার্যত চাপের মুখে পড়েছে। বিভিন্ন সড়কে কোমরসমান পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


শহরের গভর্নর চাডচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বৃষ্টিতে খালগুলো পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় দ্রুত পানি নিষ্কাশন করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ পাম্পের মাধ্যমে পানি সরানোর চেষ্টা করছে।


খালপাড়ের এক বাসিন্দা জানান, পানি ক্রমেই বাড়ছে এবং পরিস্থিতি এতটাই খারাপ যে তিনি গত দুই দিন ধরে দোকান বন্ধ রেখেছেন। তার মতে, কোনো কোনো এলাকায় পানির উচ্চতা ২০১১ সালের ভয়াবহ বন্যার সময়ের চেয়েও বেশি মনে হচ্ছে।


২০১১ সালের দেশব্যাপী বন্যায় থাইল্যান্ডে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছিল। তবে এবারের বন্যায় এখন পর্যন্ত ব্যাংককে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
থাই আবহাওয়া বিভাগ জানিয়েছে, সপ্তাহজুড়ে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলে খাল উপচে নতুন এলাকাও প্লাবিত হতে পারে।


সূত্র: বিবিসি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন