ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জয়পুরহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সারা বাংলা

জয়পুরহাটে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আকাশ হোসেন (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট–হিলি আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

 

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আকাশ মোটরসাইকেলে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌঁছালে হিলি থেকে পাবনাগামী ‘সৌমিক পরিবহন’ নামের একটি বাস বিপরীত দিক থেকে এসে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

 

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট ৪০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক। তবে পুলিশ ও স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে বাস রেখেই চালক ও হেলপার পালিয়ে যান। পুলিশ ঘাতক বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন