সারা বাংলা
সিলেট বিমানবন্দরে আনসার সদস্যের অসাবধানতায় গুলিবিদ্ধ পরিচ্ছন্নতাকর্মী

সিলেট ওসমানী বিমানবন্দরে আনসার সদস্যের ছোঁড়া গুলিতে এক পরিচ্ছন্নকর্মী আহত হয়েছেন। আহত পরিচ্ছন্নকর্মীর নাম রুবেল আহমদ। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দেকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনাবশত এমনটি ঘটেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এসময় তিনি পাখি তাড়ানোর জন্য নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছুঁড়েন। তবে গুলিটি গিয়ে লাগে পাশে থাকা পরিচ্ছন্নতা কর্মী রুবেলের কোমড়ে। সেই সময় রুবলকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, পাখি তাড়ানোর জন্য গাড়ি থেকে নেমে গুলি ছুঁড়ার নিয়ম রয়েছে। তবে মোজাম্মেল গাড়িতে বসেই গুলি ছুঁড়েন। এতে দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, গুলি লাগার বিষয়টি ইচ্ছাকৃত নয়, দুর্ঘটনাবশতঃ ঘটে গেছে। পরিচ্ছন্নকর্মীর আঘাতও তেমন গুরুতর নয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় নিয়মের কোন ব্যত্যয় বা গাফিলতি আছে কী না তা খতিয়ে দেখবো।
ডিবিসি/ আরএফই