ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, অন্যান্য

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস: নিহত ২, নিখোঁজ ৪

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস: নিহত ২, নিখোঁজ ৪

আন্তর্জাতিক, অন্যান্য

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে ভবন ধস: নিহত ২, নিখোঁজ ৪

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক পর্যটন এলাকা প্লাকায় ভয়াবহ বিস্ফোরণের পর একটি দুইতলা আবাসিক ভবন ধসে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড।

শুক্রবারের বিস্ফোরণে ভবনটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে তিনজন আহত হওয়ার পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়ি, দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ধ্বংসাবশেষ ও কাচের টুকরো প্রায় তিন ব্লক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।


ধসে পড়া ভবনটির অবস্থান এথেন্সের অন্যতম ব্যস্ত পর্যটন এলাকায়। কাছেই রয়েছে অ্যাক্রোপলিস ও টেম্পল অব জিউসের মতো বিখ্যাত দর্শনীয় স্থান।


শনিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর সময় এক পুরুষ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেন। এখনও এক বৃদ্ধ দম্পতি ও দুই মার্কিন দম্পতির সন্ধান পাওয়া যায়নি। ওই চার পর্যটকের শুক্রবার বিকেলে এথেন্স বিমানবন্দর থেকে ফ্লাইট ধরার কথা ছিল, তবে তারা নির্ধারিত সময়ে হোটেল ছাড়েননি।


পুলিশ জানিয়েছে, উদ্ধার অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনের বড় অংশ ধসে পড়ায় পাশের ভবনগুলোরও ক্ষতির আশঙ্কা রয়েছে। নিরাপত্তার কারণে আশপাশের কয়েকটি ভবন খালি করা হয়েছে।


বিস্ফোরণের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এথেন্সের মেয়র হারিস দুকাস প্রাথমিকভাবে ঘটনাটি গ্যাস অবকাঠামোর সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে জানিয়েছেন।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন