ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত

সারা বাংলা

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে পড়ে চালক নিহত

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫৩:৪৯ অপরাহ্ন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানগাড়ি রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া নামে ওই ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা এক নারী যাত্রী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার সংলগ্ন হালির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুজন মিয়া(৩০) পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

 

জানা যায়, শনিবার দুপুরের দিকে সুজন মিয়া তার ভ্যান গাড়িতে এক নারী যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে যাচ্ছিলো। তারাটিয়া বাজারের কাছাকাছি হালির মোড় নামক স্থানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

 

এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন