ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে, চালকের মৃত্যু

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে, চালকের মৃত্যু

সারা বাংলা

জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি পুকুরে, চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার সংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুজন মিয়া কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক নারী যাত্রীকে নিয়ে ভ্যান চালিয়ে তারাটিয়া বাজারের দিকে যাচ্ছিলেন সুজন মিয়া। পথে হালির মোড় এলাকায় পৌঁছালে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। যাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করেন।

 

পরে তাঁকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন