ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

সারা বাংলা

যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার, যশোর

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন যশোর সদর উপজেলার তপসিডাঙ্গা এলাকার গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫) এবং একই এলাকার কুড়ন গাজীর ছেলে এরশাদ (৫০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইজিবাইক রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় পড়ে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।

 

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করে এবং দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন এবং তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন