ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

সাতক্ষীরায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পাঁচটি বসতঘর

সাতক্ষীরায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পাঁচটি বসতঘর

সারা বাংলা

সাতক্ষীরায় আকস্মিক ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পাঁচটি বসতঘর

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক ঘূর্ণিঝড়ে পাঁচটি কাঁচা ঘর লন্ডভন্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার ভোররাতে উপজেলার বড়দল ইউনিয়নের উত্তর বাইনতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘরের বিভিন্ন অংশ ভেঙে বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

 

স্থানীয়রা জানান, ভোররাতে হঠাৎ ঝড় শুরু হলে মুহূর্তের মধ্যেই উত্তর বাইনতলা গ্রামের ডিসিআরকৃত জমিতে বসবাসকারী তিন ভাই সাহেব আলী মোল্লা, দাউদ মোল্লা ও আইয়ুব আলী মোল্লার পাঁচটি কাঁচা ঘর ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘরগুলোর টিন ও এলবেস্টারের ছাউনি উড়ে যায় এবং কাঠামোর বিভিন্ন অংশ ভেঙে পড়ে। এতে পরিবারগুলোর স্বাভাবিক বসবাস ব্যাহত হচ্ছে।

 

এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জানান, বিষয়টি জানার পর পিআইওকে খবর নিতে বলা হয়েছে। শনিবার ছুটি থাকার কারণে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। রবিবার সেখানে গিয়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হবে এবং তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বড়দল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পরে তিনি নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন