ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপ-জবরদস্তি নয়: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপ-জবরদস্তি নয়: পেজেশকিয়ান

আন্তর্জাতিক, আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান, তবে চাপ-জবরদস্তি নয়: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির পরমাণু কর্মসূচি ও আন্তর্জাতিক তদারকি ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। তবে কোনো ধরনের চাপ, হুমকি কিংবা জবরদস্তির কাছে ইরান নতি স্বীকার করবে না বলেও তিনি স্পষ্ট করেছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান এ অবস্থান জানান। তিনি বলেন, ইরান আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী, কিন্তু তাকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।


ইরানি প্রেসিডেন্টের অভিযোগ, অতীতের সমঝোতা ভঙ্গের কারণে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের আস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বিশেষ করে ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সরে যাওয়াকে তিনি বর্তমান অবিশ্বাসের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।


পেজেশকিয়ান জানান, গত জুলাইয়ে ইসলামাবাদে দুই পক্ষ একটি সমঝোতায় পৌঁছেছিল। ওয়াশিংটন চাইলে সেই কাঠামো ধরে আবারও আলোচনা শুরু করা সম্ভব।


হরমুজ প্রণালির চলমান উত্তেজনা নিয়েও তিনি কথা বলেন। তার দাবি, যুক্তরাষ্ট্র ইরানের পথ বন্ধ করায় তেহরানও পাল্টা ব্যবস্থা নিয়েছে।


পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ইরানের নেই বলেও পুনর্ব্যক্ত করেন পেজেশকিয়ান। তিনি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) ও অন্যান্য আন্তর্জাতিক কাঠামোর মধ্যেই আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান সম্ভব।


সূত্র: প্রেসটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন