ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক

স্ত্রীকে উৎসাহ দিতে ৯০ বছর বয়সে অনুশীলন, জিতেছেন ১৯টি শিরোপা

স্ত্রীকে উৎসাহ দিতে ৯০ বছর বয়সে অনুশীলন, জিতেছেন ১৯টি শিরোপা

আন্তর্জাতিক

স্ত্রীকে উৎসাহ দিতে ৯০ বছর বয়সে অনুশীলন, জিতেছেন ১৯টি শিরোপা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

দীর্ঘদিন ধরে অসুস্থ স্ত্রীকে উৎসাহ দিতেই শরীরচর্চা শুরু করেছিলেন তোশিসুকে কানাজাওয়া। এখন ৯০ বছর বয়সেও বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়ছেন জাপানের এই প্রবীণ অ্যাথলেট।

গত মাসে ৯০তম জন্মদিনের এক দিন আগে জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সীদের বিভাগে সেরা হন কানাজাওয়া। এটি তাঁর ১৯তম জাতীয় শিরোপা।

 

হিরোশিমায় নিজের জিমে বসে কানাজাওয়া জানান, এখানেই থামতে চান না তিনি। শরীর ফিট রাখতে এখনো সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দুই ঘণ্টা করে অনুশীলন করেন। তবে বয়সের সঙ্গে তাল মিলিয়ে বদলেছেন ব্যায়ামের ধরন। ভারী ওজন তোলার পরিবর্তে এখন বেশি ব্যবহার করেন বিভিন্ন ব্যায়াম মেশিন।

 

১৯৩৬ সালে জন্ম নেওয়া কানাজাওয়া স্কুলজীবনে দক্ষ সাঁতারু ছিলেন। ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে তাঁর ভালো দখল ছিল। কিন্তু পেশির সমস্যার কারণে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি। এরপরই বডিবিল্ডিংয়ে মন দেন তিনি।

 

মাত্র ২৪ বছর বয়সে প্রথমবার ‘মিস্টার জাপান’ খেতাব জেতেন কানাজাওয়া। তিন বছর পর আবারও এই শিরোপা নিজের করে নেন। ১৯৬৭ সালে কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হন তিনি। একই আসরে অংশ নিয়েছিলেন আর্নল্ড শোয়ার্জেনেগারও।

 

৮০ বছর পার হওয়ার পরও কানাজাওয়া ছয়বার ওয়ার্ল্ড মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন। যদিও একসময় প্রতিযোগিতামূলক বডিবিল্ডিং থেকে অবসর নিয়েছিলেন, ৫০ বছর বয়সে আবারও মঞ্চে ফেরেন তিনি।

 

কানাজাওয়ার বিশ্বাস, বয়স বাড়া মানেই থেমে যাওয়া নয়। তাঁর ভাষায়, জীবনে যত বয়সই হোক, চেষ্টা চালিয়ে গেলে নতুন লক্ষ্য অর্জন সম্ভব।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন