সারা বাংলা
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুতের তার ছিঁড়ে ৫ শিক্ষার্থী দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে গ্যাস রাইজারে আগুন লেগে একটি মাদরাসার পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে।
শনিবার বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ শিক্ষার্থীরা হলো জিদনি (১৩), সুমাইয়া (১২), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)। তাদের প্রত্যেককে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে, তা জানা যায়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে গ্যাস রাইজারের লিকেজে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ দুটি ঘটনা একসঙ্গে ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
ডিবিসি/আরএসএল