সারা বাংলা
অন্যকে দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, ভাইভা দিতে এসে আটক যুবক

পটুয়াখালী জেলা রাজস্ব প্রশাসনের ২০তম গ্রেডের ১০টি শূন্য পদে অফিস সহায়ক নিয়োগের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জহিরুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
লিখিত পরীক্ষায় অন্য ব্যক্তিকে দিয়ে পরীক্ষা দেওয়ানোর পর নিজে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসে তিনি ধরা পড়েন বলে জানিয়েছে পুলিশ।
আটক জহিরুল ইসলাম পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল এলাকার আমির হোসেন হাওলাদারের ছেলে।
তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
ডিবিসি/ আরএফই