ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

শরীয়তপুরে সরকারি অফিসের সাতটি তালা ভেঙে ল্যাপটপ ও মোবাইল চুরি

শরীয়তপুরে সরকারি অফিসের সাতটি তালা ভেঙে ল্যাপটপ ও মোবাইল চুরি

সারা বাংলা

শরীয়তপুরে সরকারি অফিসের সাতটি তালা ভেঙে ল্যাপটপ ও মোবাইল চুরি

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে

শরীয়তপুর জেলা শহরের ধানুকা এলাকায় অবস্থিত জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সাতটি তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. মাসুদ মামুন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে অফিস শেষ হওয়ার পর তালাবদ্ধ করে কর্মকর্তা ও কর্মচারীরা চলে যান। দুই দিন বন্ধ থাকায় বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার সন্ধ্যার মধ্যে কোনো এক সময় কার্যালয়ের সাতটি তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।

 

শনিবার সন্ধ্যায় অফিস সহকারী বোরহান হাওলাদার দাপ্তরিক জরুরি কাজে অফিসে এসে তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। কার্যালয়ের সাতটি তালা ভেঙে একটি ল্যাপটপ, তিনটি ট্যাব ও একটি মোবাইল ফোন চুরি হয়েছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন