ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

সারা বাংলা

নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে

নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামে মাদকসেবনে বাধা দেওয়ার জেরে মানসুর মোল্যা (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনায় নূর ইসলাম নামের আরও একজন আহত হন। নিহত মানসুর স্থানীয় পেড়লী ইউপি সদস্য কাসেদ মোল্যার চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি সদস্য কাসেদ মোল্যাকে মারধর করেন একই গ্রামের হাসিব মোল্যা (২০)। এর জেরে শনিবার রাতে কদমতলা ত্রিমোহনা মোড়ে হাসিবের কাছে ওই ঘটনার কারণ জানতে চান মানসুর ও নূর ইসলাম। এ সময় হাসিব ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। গুরুতর আহত মানসুরকে উদ্ধার করে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয় এবং আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন