ডিবিসি নিউজdbcnews.tv

ভারত

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হোক: অধীর রঞ্জন চৌধুরী

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হোক: অধীর রঞ্জন চৌধুরী

ভারত

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হোক: অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে

ভারতের মাটি থেকে এমন কোনো সমস্যা তৈরি হওয়া উচিত নয়, যাতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন বাড়ে বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক রেল প্রতিমন্ত্রী ও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের মতো প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের চলার পথে কোনো ত্রুটি তৈরি হলে চীন ও পাকিস্তানের মতো রাষ্ট্র সেই সুযোগ ব্যবহার করে ভারতের ক্ষতি করতে পারে।

 

সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদ চলাকালে দিল্লি থেকে ভার্চুয়ালি একটি আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রেস কনফারেন্স বাংলাদেশ: সেভ দ্য কান্ট্রি, পিপল অ্যান্ড ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান। এই ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর এর প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

 

এ প্রসঙ্গে শনিবার বিকেলে মুর্শিদাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধীর রঞ্জন চৌধুরী বলেন, শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হননি, যা স্পষ্ট করে যে দুই দেশের সম্পর্ক বর্তমানে ভালো অবস্থায় নেই।

 

পরিস্থিতি বিবেচনায় সব পক্ষকে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, ‘আমরা চাইব বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হোক, স্থিতিশীল হোক এবং তা উভয় দেশের পারস্পরিক স্বার্থের অনুকূল হোক। মাঝপথে এমন কিছু করা উচিত নয় যাতে সম্পর্কে কোনো টানাপোড়েন বা সমস্যা তৈরি হয়। বিষয়টি ভারত সরকারের যেমন দেখা উচিত, তেমনই অন্য সবারও লক্ষ্য রাখা প্রয়োজন।’

আরও পড়ুন