ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, আরব

নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক, আরব

নতুন যুদ্ধ হলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করলে ভারত মহাসাগরেও মার্কিন জাহাজ ও রণতরিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক বিষয়ক উপপ্রধান আলী মোহাম্মাদি।

শনিবার বন্দর আব্বাসে তিনি বলেন, ‘আরেকটি যুদ্ধ শুরু হলে ভারত মহাসাগরেও তাদের জাহাজ ও ডেস্ট্রয়ারে হামলা চালিয়ে ধ্বংস করব।’


হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের সাত দিনের একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর মোহাম্মাদি এ মন্তব্য করেন। ট্রাম্প দাবি করেছেন, কৌশলগত জলপথটির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে।


মোহাম্মাদি বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে চলাচলকারী জাহাজ আইআরজিসি নৌবাহিনীর নজরদারিতে রয়েছে। প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল সম্পর্কে প্রচারিত দাবিও বাস্তবতার সঙ্গে মেলে না বলে তার বক্তব্য। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি চ্যালেঞ্জ করে তিনি প্রশ্ন তোলেন, তাহলে সেখানে মার্কিন যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না কেন।


সম্ভাব্য হামলা মোকাবিলায় নতুন কৌশল, সরঞ্জাম ও পরিচালন পদ্ধতি নিয়ে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।


প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান প্রথমে হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে। পরে মার্কিন বিমান হামলা ও নৌ অবরোধের জবাবে সব ধরনের জাহাজ চলাচলের জন্য প্রণালিটি বন্ধ ঘোষণা করে তেহরান। প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পঞ্চম ধারায় প্রণালি পুনরায় খোলা ও পরিচালনার দায়িত্ব ইরানকে দেওয়া হয়। যুক্তরাষ্ট্র ওই সমঝোতা ক্ষুণ্ন করেছে বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।


সূত্র: প্রেসটিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন