সারা বাংলা
কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ায় অভিযান চালিয়ে ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার করেছে এসআরবি -১২। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কুমারখালী উপজেলার কয়া এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামের মোবারক আলী নামে এক ব্যক্তির খোলা শোয়ার ঘরের মাটির নিচ থেকে থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং ১টি পিস্তলের কভার উদ্ধার করা হয়।
এসআরবি - ১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, যেই বাড়ি থেকে অস্ত্র ও গুলি পাওয়া উদ্ধার করা হয়, সেই বাড়ির মালিক আশি বছরের বৃদ্ধ এবং অসুস্থ। কে বা কারা ওই বাড়িতে অস্ত্র-গুলি নিয়ে গিয়ে পুঁতে রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
ডিবিসি/এসডব্লিউএন