ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

খাগড়াছড়ির আলুটিলায় জিপ গাড়ি খাদে পড়ে চালক নিহত

খাগড়াছড়ির আলুটিলায় জিপ গাড়ি খাদে পড়ে চালক নিহত

সারা বাংলা

খাগড়াছড়ির আলুটিলায় জিপ গাড়ি খাদে পড়ে চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে

খাগড়াছড়ির আলুটিলার সাপমারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী জিপ গাড়ি পাহাড়ের খাদে পড়ে চালক চন্দন দত্ত নিহত হয়েছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে আলুটিলা সাপমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক এলাকার অমূল্য দত্তের ছেলে।

 

সক‌লে মালামাল নি‌য়ে মা‌টিরাঙ্গা ও গুইমারা যাওয়ার প‌থে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাড়িটি খা‌দে প‌ড়ে তার মৃত্যু হয়। দীর্ঘ ২০ বছর ধরে গা‌ড়ি চালানোর পেশায় যুক্ত ছিলেন চন্দন দত্ত।

 

পুলিশ জানায়, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নামে অপমৃত্যু মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন