সারা বাংলা
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে ২ কলেজছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই ব্ন্ধুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ৪ বন্ধু মিলে খেলাধুলা শেষ করে নদীতে গোসল করতে গেলে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়ার গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন ওরফে সান (১৯) এবং একই গ্রামের সোবহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)। তারা দুইজনই কলেজে পড়াশোনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ একরামুল হোসাইন ও গোবরাতলা ইউনিয়ন পরিষেদের ৪নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী।
গোবরাতলা ইউনিয়ন পরিষেদের ৪নং ওয়ার্ড সদস্য ইউসুফ আলী জানান, দুপুরে আগে চার জন মিলে খেলাধুলা শেষ করে নদীতে গোসল করতে যায়। পরে স্থানীয়রা সুজন ও সাব্বিরকে মৃত অবস্থায় অবস্থায় উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন জানান, পানিতে ডুবে দুইজন মারা গেছে এমন খবর পেয়ে ঘটনস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবি না থাকলে পুলিশি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।
ডিবিসি/এসডব্লিউএন