বিবিধ
মাইডাস ফাইন্যান্স’র ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির নিজস্ব ভবন মাইডাস সেন্টারে বৃহস্পতিবার হাইব্রিড পদ্ধতিতে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম। মাইডাস ফাইন্যান্সিংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাইডাস ফাইন্যান্সিং পিএলসি-এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা কোম্পানীর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব আহমেদ আতাউল হাকিম, এফসিএমএ-এর সভাপতিত্বে ২৪ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সকাল ১০.০০ ঘটিকায় প্রতিষ্ঠানের নিজস্ব ভবন ‘মাইডাস সেন্টার’ এ অবস্থিত মাইডাস কনভেনশন সেন্টারে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।
কোম্পানীর পরিচালক জনাবা রামিসা মাইশা, জনাবা নাজনীন সুলতানা, ডঃ মোঃ আব্দুল করিম এবং কোম্পানীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর হাসান, এফসিএসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত সভায় ডিএসই ও সিএসই-এর সম্মানিত প্রতিনিধিসহ একজন স্বতন্ত্র স্ক্রুটিনাইজার উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় ডিসেম্বর ৩১, ২০২৫ সমাপ্ত অর্থ বছরের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন এবং প্রস্তাবসহ সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
ডিবিসি/এসডব্লিউএন